প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৩০ পিএম আপডেট: ১৩.১০.২০২৫ ৮:৩৩ পিএম (ভিজিট : ১৮১)

X
ময়মনসিংহ বিভাগের সঙ্গে টাঙ্গাইল জেলাকে যুক্ত না করে ঢাকা বিভাগেই বহাল রাখার দাবিতে আন্দোলনে নেমেছে টাঙ্গাইলবাসী। সোমবার সকাল সাড়ে ১১ টার থেকে সোয়া ১২ টা পর্যন্ত ঢাকা বিভাগের সাথে বহাল রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের যমুনা সেতুর গোলচত্বর এলাকায় অবরোধ করে ছাত্রজনতা। এর ফলে এ মহাসড়ক দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়তে হয় যাতায়েত কারীদের।
জানা যায়, টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগ থেকে বাদ দিয়ে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্তি করার প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে ফুসে উঠতে থাকে টাঙ্গাইলের ছাত্রজনতা। টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের রাখার দাবিতে মহাসড়ক অবরোধের ডাক দেয়৷ এর প্রেক্ষিতে সোমবার সকাল ১১ টার দিকে মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থা নেয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়ক অবরোধ করে। এর ফলে এ সড়ক দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে সোয়া ১২ টার দিকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
আন্দোলনকারীরা বলেন, এর আগেও ২০১৫ সালে আন্দোলন করেছিলাম। এবারও টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে আন্দোলনে নেমেছি৷ আশা করছি সরকার টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখবে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, তাদের দাবিতে আমরাও একমত। তবে টাঙ্গাইলকে ঢাকা বিভাগের স্থানান্তরের কোন প্রজ্ঞাপন আমরা পাইনি৷
ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, শান্তিপূর্ণভাবে তারা কর্মসুচি পালন করে। কোন বিশৃঙ্খলা করেনি৷ আমাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়ে।