মানিকগঞ্জে পৃথক স্থান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

একদিনে মানিকগঞ্জের পৃথক স্থান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপর পর্যন্ত চারজন

2025-10-13T20:47:20+00:00
2025-10-13T20:47:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে পৃথক স্থান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৪০৭)
X

একদিনে মানিকগঞ্জের পৃথক স্থান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপর পর্যন্ত চারজন এবং রাতে একজনের মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানান, আজ দুপরে সরকারী সেবা ৯৯৯ লাইনে ফোন পেয়ে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় পৌর ভুমি অফিসের পিছনের একটি বহুতল ভবনের তিনতলা থেকে ঝুলন্ত অবস্থায় আবু হানিফ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দ গ্রামের আবুল বসরের ছেলে। নিহতের পরিবার জানান, বিদেশে পাঠানোর কথা বলে আবু হানিফ বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়ায় মানসিক চাপে গলায় ফাঁস নিয়ে নিজেই আত্মহত্যা করেছে। 

এদিকে সদর উপজেলার দিঘি ইউনিয়নের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা একটি পরিত্যক্ত ঘরে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। 

অপরদিকে সিঙ্গাইর উপজেলার দেওলি গ্রামে রোজিনা আক্তার নামের এক নারীর মরদেহ পাওয়া গেছে। পুলিশের ধারনা পারিবারিক কলহে বিষপানে রোজিনা আক্তার আত্মহত্যা করেছে। 

এদিকে ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে ঝুলন্ত অবস্থায় সোনা মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকা্য় এক কারখানায় কাজ করার সময় ছাদ থেকে ড্রাম পড়ে রাসেল মাহমুদ নামে এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল রাতে আহত অবস্থায় রাসেলকে সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষনা করে। নিহত রাসেল জামালপুর সদর উপজেলা রহুল্লী গ্রামের মৃতি ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, মরদেহগুলো ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy