নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খানের মরদেহ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা

2025-10-14T16:41:54+00:00
2025-10-14T16:41:54+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ১২৬)
X

পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খানের মরদেহ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।

মৃত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তার একটি দর্জির দোকান ছিল। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ট্রলারযোগে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এ সময় মা ইলিশ রক্ষায় অভিযানে থাকা নৌ-পুলিশের একটি স্পিডবোট তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে রাসেল খান নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। 

খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তারা মরদেহ খুঁজে পাননি। তিন দিন পর আজ সকালে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy