চুয়াডাঙ্গায় কৃষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়নুর রহমান (৫০) নামের এক কৃষককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

2025-10-14T19:40:19+00:00
2025-10-14T19:40:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় কৃষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:৪০ পিএম   (ভিজিট : ১১৩)
X

দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়নুর রহমান (৫০) নামের এক কৃষককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও তিনজন কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহতদের অবস্থা আংশকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে গোবিন্দহুদায় গ্রামে এ ঘটনা। নিহত জয়নুর রহমান গোবিন্দহুদায় গ্রামের মণ্ডলপাড়ার মৃত ঝড়ু মন্ডলের ছেলে।

আহত তিনজন হলেন- মৃত ঝড়ু মন্ডলের বাকি দুই ছেলে খাজা মণ্ডল (৫৫), জাহির (৪৫) ও খাজা মণ্ডলের ছেলে দিপু (১৮)।

নিহতের পরিবারের সদস্যরা জানান, নূরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে আজ সকাল সাড়ে ৮টার দিকে নুরুল পেশকার তার লোকজন নিয়ে মন্টু গ্রুপের জয়নুরের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা করে। 

হামলায় অংশ নেন নুরুল হক ও তার ছেলে আবির, একই গ্রামের নজির, আলী হোসেন, আবুল হোসেন, রুহুল, ইয়ান, রহমান, তারিকসহ আরও কয়েকজন। তারা ধারালো অস্ত্র নিয়ে জয়নুরসহ চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। বেলা পৌনে ১২টার দিকে জয়নুর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহত চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মারা যায়। আরও একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির বলেন, জমাজমি নিয়ে নুরুল হক পেশকারের লোকজন চারজনকে কুপিয়ে জখম করে। এর মধ্যে জয়নুরের মৃত্যু হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy