‘আগুন পুরোপুরি নেভার পর বলা যাবে আর কোনো মরদেহ আছে কিনা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা বা গোডাউনের ভেতরে আর কোনো মরদেহ রয়েছে কি না তা অগ্নিনির্বাপণ প্রক্রিয়া পুরোপুরি

2025-10-15T16:31:54+00:00
2025-10-15T16:31:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আগুন পুরোপুরি নেভার পর বলা যাবে আর কোনো মরদেহ আছে কিনা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:৩১ পিএম   (ভিজিট : ১০৫)
X

মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা বা গোডাউনের ভেতরে আর কোনো মরদেহ রয়েছে কি না তা অগ্নিনির্বাপণ প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত হওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

আজ বুধবার (১৫ অক্টোবর) আগুন লাগা কেমিক্যাল গোডাউনের সামনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। ঠিক কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না।

তিনি বলেন, গোডাউনের বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, প্রক্রিয়াটি চলমান রয়েছে। এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি ভেতরে আর কোনো মরদেহ নেই। তবে ভেতরে যেহেতু প্রচুর ধোঁয়া রয়েছে, পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারব আর কোনো মরদেহ রয়েছে কিনা।

কাজী নজমুজ্জামান বলেন, গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমেও সমস্যা হচ্ছে। তাই আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy