হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই কর্মী খুন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

হাটহাজারীতে ছুরিকাঘাতে অপিদাশ প্রকাশ অপু (২৫) ও তানিম বিল্লা (২০) নামে ছাত্রদলের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায়

2025-10-15T18:33:21+00:00
2025-10-15T18:33:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই কর্মী খুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১৬৪)
X

হাটহাজারীতে ছুরিকাঘাতে অপিদাশ প্রকাশ অপু (২৫) ও তানিম বিল্লা (২০) নামে ছাত্রদলের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আফসার উদ্দিন (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অপিদাশ ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিন্টু দাসের ছেলে এবং তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন। অপর নিহত তানিম বিল্লা ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকারহাটস্থ চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে এবং ছাত্রদলের একজন সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে চৌধুরীহাটের একটি ফুলের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। একপর্যায়ে দুর্বৃত্তরা অপিদাশ ও তানিমকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে একটি নিকটস্থ বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক অপিদাশকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত তানিম বিল্লা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কক্সবাজার জেলার পানখালী এলাকার কবির আহমদের ছেলে আফসার উদ্দিনকে গ্রেপ্তার করে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy