গভীর রাতে বিধবার ঘরে কৃষকদল নেতা, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

হাতিয়ায় কৃষকদল নেতা আনোয়ার হোসেন এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন।

2025-10-15T18:51:03+00:00
2025-10-15T18:51:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গভীর রাতে বিধবার ঘরে কৃষকদল নেতা, অতঃপর...
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ৩৬১)
X

হাতিয়ায় কৃষকদল নেতা আনোয়ার হোসেন এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। তবে অভিযুক্ত নেতা ওই নারীকে আদালতের মাধ্যমে বিয়ে করেছেন বলে দাবি করেন।

ঘটনাটি ঘটেছে গত রোববার গভীর রাতে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে। আনোয়ার হোসেন ওই ইউনিয়নের কৃষকদলের সভাপতি। এ ঘটনায় তীব্র সমালোচনার পর বুধবার (১৫ অক্টোবর) তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আনোয়ার হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো এবং একই সঙ্গে হরণী ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

স্থানীয় বাসিন্দারা জানান, আনোয়ার রাতে গোপনে ওই বিধবা নারীর ঘরে প্রবেশ করলে এলাকাবাসী ঘর ঘিরে ফেলে আনোয়ারকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে বেঁধে রাখা হয় এবং ঘটনাটি মোবাইলে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়।

বিধবা নারীর দেবর মো. আলাউদ্দিন রুবেল বলেন, আমার ভাই প্রায় এক বছর আগে মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর পর থেকে ভাবির আচরণ সন্দেহজনক ছিল। এখন তার ঘরে ওই কৃষকদল নেতা ধরা পড়েছে। ঘটনার পর আনোয়ার কোনো বিয়ের কাগজ দেখাতে পারেনি। পরে নোটারি করা কাগজ দেখিয়ে বিয়ে করেছে দাবি করে। এরপর আনোয়ারের পরিবারের লোকজন আমাদের ওপর হামলা করে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আনোয়ারের স্ত্রী-সন্তান রয়েছে। তার একাধিক পরকীয়া সম্পর্ক আছে। ওই বিধবা নারীর সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রাখছিলেন। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন, আমি আদালতের মাধ্যমে ওই নারীকে বিয়ে করেছি। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য পরিকল্পিতভাবে ঘটনাটি সাজানো হয়েছে। পুলিশ আমার বিয়ের কাগজ দেখে আমাকে ছেড়ে দিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy