দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিককে প্রস্তুত থাকার নির্দেশ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিককে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল

2025-10-15T19:28:38+00:00
2025-10-15T19:28:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিককে প্রস্তুত থাকার নির্দেশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:২৮ পিএম   (ভিজিট : ১২১)
X

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিককে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর সেন্টার এবং স্কুলের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

খুলনার জাহানাবাদ সেনানিবাসে আজ বুধবার সকালে শহীদ লেঃ কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। 

প্রধান অতিথি, প্যারেডে অংশগ্রহণকারী সকল নবীন সৈনিককে দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে বলেন। তিনি দেশের যে কোন প্রয়োজনে নবীন সৈনিকগণের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্যও নির্দেশনা প্রদান করেন। 

উল্লেখ্য, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে দেশের সর্ববৃহৎ ৬০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করে। রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে সর্ব বিষয়ে সর্ব শ্রেষ্ঠ রিক্রুট মোঃ সাকিবুল ইসলাম, সর্ব বিষয়ে দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোঃ সোলাইমান মৃধা এবং সর্ব বিষয়ে তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোঃ শামীম হোসেনকে প্রধান অতিথি অভিনন্দন জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy