চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নয়

2025-10-16T15:36:37+00:00
2025-10-16T20:25:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:৩৬ পিএম  আপডেট: ১৬.১০.২০২৫ ৮:২৫ পিএম  (ভিজিট : ৬২১)
X

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নয় তলা ভবনটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ডিউটি করে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পাবার পর ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিন বাংলাদেশ বুলেটিনকে জানান, প্রাথমিক অবস্থায় চারটি ইউনিট দিয়ে অগ্নি নির্বাপণ শুরু করলেও বর্তমানে ১৬টি ইউনিট একযোগে আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।’ 

এ ঘটনায় সিইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিখোঁজ শ্রমিকদের খোঁজে কারখানার সামনে ভিড় করেছেন। আগুনের তীব্রতায় আশপাশের ভবনগুলোও ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উৎসুক লোকজন ঠেকাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এছাড়া কারখানায় ভবনটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy