প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:৪০ পিএম (ভিজিট : ১২৮)

X
গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি সাবেক পৌর যুবদল নেতা মোঃ বেল্লাল (৪২) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৮।
বুধবার দুপুরে র্যাব-৮ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বুধবার রাতে বেল্লালকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত বেল্লাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে ওই ওয়ার্ডের মোঃ দেলোয়ার হোসেনের পুত্র এবং মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক (বহিষ্কৃত) সদস্য। থানা পুলিশ জানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, মব সৃষ্টি ও মারামারি সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পৃথক দুটি চাঁদাবাজি মামলায় বেল্লালকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলাগুলোর অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।