গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে হিন্দু যুবকের ধর্ষণ নিয়ে যা জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কালিয়াকৈর থানা এলাকায় তিন হিন্দু যুবকের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। সম্প্রতি ধর্ষণের

2025-10-18T17:33:13+00:00
2025-10-18T17:33:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে হিন্দু যুবকের ধর্ষণ নিয়ে যা জানাল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৫:৩৩ পিএম   (ভিজিট : ২১৮)
X

কালিয়াকৈর থানা এলাকায় তিন হিন্দু যুবকের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। সম্প্রতি ধর্ষণের ঘটনাটিকে সাম্প্রদায়িকতা আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে দেখা গেছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ১৩ বছর বয়সী ওই মেয়ের সঙ্গে একই এলাকার জয় কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল।

ইতোপূর্বে মেয়েটি আরও দুইবার জয় কুমার দাসের সাথে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্বেচ্ছায় ফিরে আসে। গত ২০ আগস্ট মেয়েটি পুনরায় ওই যুবকের সাথে পালিয়ে যায় এবং ২ দিন পর বাসায় ফিরে আসে। 

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর মেয়ের মা মোছা. শিউলি বেগম তিনজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। পুলিশ মামলার আসামি জয় কুমার দাস ও তার অপর সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আরও তদন্ত চলমান।

পুলিশের বিবৃতিতে আরও জানানো হয়, এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত‍্য বয়ানে প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy