প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:১৩ পিএম (ভিজিট : ১৩২)

X
খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে খুলনা নগরীর খালিশপুরের গোয়ালখালী বেলে পুকুর এলাকায় এই দুই শিশু মারা যায়।
নিহতরা হলেন, নয়াবাটি এলাকার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে মমিতা (৯) ও পলাশের মেয়ে আমেনা (৮)।
স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুরে দুই শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই দুই শিশু পানিতে গোসল করতে নেমেছিল।