টঙ্গীর তুরাগ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তুরাগ

2025-10-18T20:54:08+00:00
2025-10-18T20:54:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীর তুরাগ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১৯৪)
X

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তুরাগ নদের টঙ্গী বাজার গরুর হাট অংশের পানিতে লাশটির সন্ধান মেলে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তুরাগ নদের পানিতে ওই যুবকের মরদেহটি ভেসে উঠে। পরে আশপাশের লোকজন পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। পরে তার পরিচয় সনাক্ত করতে গাজীপুরের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্যদের খবর পাঠানো হয়।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক(এসআই) মো.মাহমুদুর রহমান  বলেন, মরদেহের পরিচয় সনাক্তে তার আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। পিবিআই ও সিআইডির পৃথক দুটি দলের সদস্যদের খবর পাঠানো হয়েছে। রাতেই মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy