চকলেটের লোভ দেখিয়ে ৯ বছরের শিশু ধর্ষণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শ্রীপুরে চকলেট ও বিস্কুট খাওয়ানোর কথা বলে ৯ বছরের এক শিশুকে কৌশলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন এক

2025-10-19T19:30:02+00:00
2025-10-20T21:56:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকলেটের লোভ দেখিয়ে ৯ বছরের শিশু ধর্ষণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:৩০ পিএম  আপডেট: ২০.১০.২০২৫ ৯:৫৬ পিএম  (ভিজিট : ২০৫)
X

শ্রীপুরে চকলেট ও বিস্কুট খাওয়ানোর কথা বলে ৯ বছরের এক শিশুকে কৌশলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন এক ব্যক্তি। পরে এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি ধলঝোল এলাকায় গত শনিবার শিশু ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গতকাল রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম শ্রী বলরাম দাস (৪৫)। গ্রেপ্তারের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এটি নিশ্চিত হওয়া গেছে। শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, গত শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটি ধর্ষণের বিষয়ে পরিবারের সবাইকে জানিয়ে দেয়। শিশুটিকে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ধর্ষণ করে প্রতিবেশী বলরাম দাস। 

শ্রীপুর মডেল থানার ওসি আবদুল বারিক জানান, ভুক্তভোগী শিশুটির বাবা গতকাল শ্রীপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দারে করেছেন। পরে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy