প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮:০৭ পিএম (ভিজিট : ২০৪)

X
খুলনা মহানগরী এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারীচালিত ইজিবাইক জব্দে অভিযান শুরু হয়েছে।
রবিবার সকালে নগরীর যানজট নিরসনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রফিক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের ১ম দিনে বহিরাগত ও অনিবন্ধনকৃত ৩২টি ইজিবাইক জব্দ করে জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়। নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচলের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো: জহিরুল ইসলাম, টিএসআই মো: রেজাউল করিম, কেসিসির লাইসেন্স অফিসার শেখ মো: দেলওয়ার হোসেন ও খান হাবিবুর রহমানসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপির পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।