ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে হেরোইনের মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার স্পেশাল জেলা ও

2025-10-19T21:00:18+00:00
2025-10-19T21:00:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের যাবজ্জীবন
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৯:০০ পিএম   (ভিজিট : ১২৯)
X

যশোরে হেরোইনের মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার স্পেশাল জেলা ও দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের রমজান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে শার্শা থানা পুলিশ জানতে পারে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে অবস্থান করছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালায়। সেখানে গিয়ে দেখতে পান জাহাঙ্গীর দাঁড়িয়ে আছেন। এমন সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি, তবে ব্যর্থ হন। রাত সাড়ে ১১টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার লুঙ্গির কোচা থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই মোশাররফ হোসেন ২০১৬ সালের ৩১ অক্টোবর জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ রোববার মামলার রায় ঘোষণার সময় বিচারক জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ জারি করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy