পাবনায় হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানি

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে

2025-10-19T21:03:53+00:00
2025-10-19T21:03:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, গতকাল শনিবার মধ্যরাতে ওই হাসপাতালে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার তিনজন হলেন- পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) এবং পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

পুলিশসূত্রে জানা যায়, গতকাল রাতে পাবনা সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক নারী রোগীর সিজারিয়ান অপারেশন হয়। অপারেশন শেষে তাকে ওয়ার্ডে নেয়ার সময় হাসপাতালের এক কর্মী তাকে যৌন হয়রানি করেন বলে রোগী তার স্বজনদের কাছে অভিযোগ করেন।

ঘটনা জানার পর ভুক্তভোগীর স্বজনরা প্রতিবাদ করলে প্রথমে তাদের সঙ্গে হাসপাতাল কর্মীদের বাগবিতণ্ডা হয়। এসময় ভুক্তভোগীর এক স্বজন ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভ কর্মচারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে বহিরাগতরা হাসপাতাল কর্মীদের পক্ষে যোগ দিলে কলেজের ছাত্রদের সঙ্গে হাতাহাতি শুরু হয়।

খবর ছড়িয়ে পড়লে এডওয়ার্ড কলেজের আরও শিক্ষার্থীরা হাসপাতালে এসে হামলা চালায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। 

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার রোববার সকালে থানায় মামলা করেন। পরে আটক তিন কর্মীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy