গৃহবধূকে মারধর করে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গৃহবধূকে মারধরের পর সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূ তাসলিমা বেগম (৫৫) কে উদ্ধার

2025-10-20T18:53:26+00:00
2025-10-20T19:03:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গৃহবধূকে মারধর করে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ পিএম  আপডেট: ২০.১০.২০২৫ ৭:০৩ পিএম  (ভিজিট : ৯৩৬)
X

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গৃহবধূকে মারধরের পর সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূ তাসলিমা বেগম (৫৫) কে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গতকাল রাতে তাসলিমা বেগম বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় পনির বেপারী, আক্তার হোসেন বাবলু, সোহেল বেপারীকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। 

জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার চাষিরি গ্রামে আলো বেপারীর সাথে একই বাড়ির আসামিদের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় পনির বেপারী গংরা বাদীর নিজ বসত ঘরের প্রবেশ করে কথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। 

এসময় আলো বেপারীর স্ত্রী তাসলিমা বেগম প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে কাঠের ডাসা ও কিল ঘুসি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আহতর ছেলে সোহাগ বেপারীকে হত্যা করার জন্য কুড়াল দিয়ে কোপ মারার চেষ্টা করে।

ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন, আসামিরা মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। তারা যেকোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাদের ভয়ে আমরা আতঙ্কে বসবাস করছি।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ওসি সাইফুর রহমান জানান, থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy