বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

জাতীয়

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে উৎপাদন পুরোপুরি

2025-10-21T18:49:50+00:00
2025-10-21T18:49:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৫৭)
X

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর খনির কয়লা দিয়ে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চলে আসছিল। গত ১৬ অক্টোবর সকাল ৮টা ৩৫ মিনিটে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর পাঁচ দিন পর সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ১ নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায়।

১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ২ নম্বর ইউনিটটিতে ২০২০ সালের নভেম্বর মাস থেকে সংস্কার কাজ চলায় চার বছর ৮ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। ফলে এখন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পে বিদ্যুতের চরম সংকট চলছে। এতে ৮  জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

সৈয়দপুর শহরের বাসিন্দা মমিনুর রহমান বলেন, সোমবার রাত থেকে বিদ্যুৎ যাওয়া আসা করছে, এতে চরম বিপাকে পরেছি। ঠিক মতো বিদ্যুৎ না থাকায় বিভিন্ন সমস্যা হচ্ছে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চলমান ১ ও ৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে গেছে। তা ছাড়া, মেরামতের জন্য আরও আগে থেকেই ২ নম্বর ইউনিটটির উৎপাদনও বন্ধ রয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy