প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৪২ পিএম (ভিজিট : ১১২)

X
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়, অধিকাংশের অস্তিত্বই নেই।’
এর আগে, গত ১৯ অক্টোবর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে ভারতের সঙ্গে ‘বাতিল হওয়া’ চুক্তির একটি তালিকা প্রকাশ করা হয়। পোস্টটিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই চুক্তিগুলোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ফেনির পানি বন্টন নিয়ে কোনো চুক্তি নেই, স্থানীয় সরকার উপদেষ্টা কারও তথ্য রিপোষ্ট করেছেন, না করলেও পারতেন। বেশির ভাগ প্রকল্প বা চুক্তির কোনো অস্তিত্বই নেই।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটা চুক্তি বাতিল করা হয়েছে। আদানির চুক্তির পর্যালোচনা চলছে। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মোংলা আইইজেড বাতিলের বিষয়টি পর্যালোচনা চলছে আর বাতিল হয়েছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট চুক্তি।’
তিনি আরও বলেন, ‘কোনো বাংলাদেশিকেই রাশিয়া বা ইউক্রেনের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দেয়নি সরকার।’