বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব খানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার ভোর রাতে ঢাকার শাহবাগ

2025-10-21T19:58:18+00:00
2025-10-21T19:58:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ২৩১)
X

বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব খানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার ভোর রাতে ঢাকার শাহবাগ থানা পুলিশ বগুড়া শহরের নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে সাকিব খানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে ২০ অক্টোবর শাহবাগ থানা-পুলিশ বাদী হয়ে সাকিব খানসহ অজ্ঞাত কয়েকজনের নামে থানায় মামলা হয়। সেই মামলায় সাকিব খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সাইবার অপরাধ মামলায় সাকিব খানকে গ্রেপ্তারের জন্য শাহবাগ থানা-পুলিশ বগুড়ায় আসে। পরে সদর থানা-পুলিশকে মামলার বিষয় জানিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy