একনেকে দুই হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গ্রামীণ মাটির রাস্তা সংস্কারসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয়

2025-10-22T17:05:34+00:00
2025-10-22T17:05:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একনেকে দুই হাজার কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:০৫ পিএম   (ভিজিট : ৯৫)
X

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গ্রামীণ মাটির রাস্তা সংস্কারসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৯৮৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৮৫ কোটি ৭ লাখ, বৈদেশিক ঋণ থেকে ৫৩ কোটি ২ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

একনেকে অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে রেজিলিয়েন্স স্ট্রেংদেনিং থ্রো এগ্রি-ফুড সিস্টেম ট্রান্সফরমেশন প্রকল্প, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন এবং জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের ১-৫ নং জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ, উত্তরা লেক উন্নয়ন প্রকল্প, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যাঞ্চারী ভবন নির্মাণ, কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-মির্জাপুর-টোক জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ, বিএসটিআই পদার্থ ও রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরী সম্প্রসারণ।

অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প, পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর, রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমুহের পুনর্বাসন ও মান উন্নয়ন এবং রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পূর্নবাসন ও মান উন্নয়ন প্রকল্প।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy