জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া?

বিনোদন প্রতিবেদক

বিনোদন

পুত্র সন্তানের বাবা হওয়ার খবর দিয়েছেন রকস্টার জেমস। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম হয় ছেলে

2025-10-22T17:16:14+00:00
2025-10-22T19:34:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া?
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:১৬ পিএম  আপডেট: ২২.১০.২০২৫ ৭:৩৪ পিএম  (ভিজিট : ২৭৭)
X

পুত্র সন্তানের বাবা হওয়ার খবর দিয়েছেন রকস্টার জেমস। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম হয় ছেলে জিবরান আনামের। এছাড়াও নতুন বিয়ের খবর জানিয়েছেন তিনি। তার স্ত্রীর নাম নামিয়া আমিন।

সূত্র জানায়, ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তার। এর এক দশক পর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। 
জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে জেমসের সঙ্গে নামিয়া আমিনের দেখা হয়। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়।

জেমসের প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় তার। এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। জেমসের প্রথম সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।

জেমস গণমাধ্যমকে বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy