প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৪৫ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ৭:৪৯ পিএম (ভিজিট : ২০৫)

X
হাটহাজারীতে পুলিশের ওপর হামলার অভিযোগে মো. রায়হান (২৬) নামে শিবিরের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।
আটক মো. রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের মো. আবুল কালামের ছেলে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘মঙ্গলবার আলিপুর রহমানিয়া স্কুলের শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়। রায়হান বুধবার দুপুরে থানায় ঢুকে দুজনের ছবি ও ভিডিও ধারণ করলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দায়িত্বরত পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, ‘একসময় রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সভাপতি থাকলেও বর্তমানে দলের কোনও পদে নেই।’