খুলনায় আগুনে পুড়লো জামায়াতের ওয়ার্ড কার্যালয়

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়সহ ৭টি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, ২টি ইজিবাইক, ২টি ফ্রিজ

2025-10-23T19:31:33+00:00
2025-10-23T19:31:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় আগুনে পুড়লো জামায়াতের ওয়ার্ড কার্যালয়
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ৫৬১)
X

খুলনায় অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়সহ ৭টি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, ২টি ইজিবাইক, ২টি ফ্রিজ ও তিনটি রিকশা পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর মুজগুন্নি এলাকার ১৯ নম্বর সড়কে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ২টার দিকে মুজগুন্নি ১৯ নম্বর সড়কের একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৯ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর কার্যালয়, ৭টি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, ২টি ইজিবাইক, ২টি ফ্রিজ ও তিনটি রিকশাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর ও খালিশপুর স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে সাতটি দোকান, দুইটি গ্যারেজ এবং জামায়াতের কার্যালয়ের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুনে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy