শার্শায় বিএনপির লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারণের মাঝে

2025-10-23T19:58:29+00:00
2025-10-23T19:58:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় বিএনপির লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ২৭৭)
X

যশোরের শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষে লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে চালিতাবাড়িয়া হাইস্কুল মাঠে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। 

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ মেম্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ।

এর আগে প্রধান অতিথি নেতৃবৃন্দের সাথে নিয়ে বাজরে জনসাধারণের মাঝে ৩১ দফার তাৎপর্য তুলে ধরে লিফলেট বিতরণ করেন। 

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন, সহ-সংগঠনিক সম্পাদক আলমগীর কবির, দপ্তর সম্পাদক প্রভাসক আলমগীর কবির, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ৪নং ইউনিয়ন এর চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসনে আশা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক মীর আলম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy