উপদেষ্টাদের কার্যক্রমে খুশি বিএনপি-জামায়াত: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, এখানে প্রধান ৩টি স্টেকহোল্ডার আছে— বিএনপি, জামায়াত এবং এনসিপি।

2025-10-23T20:51:47+00:00
2025-10-23T20:51:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উপদেষ্টাদের কার্যক্রমে খুশি বিএনপি-জামায়াত: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:৫১ পিএম   (ভিজিট : ২৫০)
X

ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, এখানে প্রধান ৩টি স্টেকহোল্ডার আছে— বিএনপি, জামায়াত এবং এনসিপি। উপদেষ্টাদের সবার বিষয়ে ওনাদের প্রত্যেকের সম্মতি ছিল, এইটুকু আমি জানি। 

তিনি বলেন, ‘‘আমি যখন ওনাদের সঙ্গে কথা বলি, তখন মনে হয়— আমাদের কার্যক্রমে ওনারা খুবই খুশি আছেন, অন্তত বিএনপি আর জামায়াতকে মনে হয়।’’

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে উপদেষ্টাদের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগের প্রশ্নে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘‘পক্ষপাতিত্ব করার বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে কোনও আলোচনা হয়নি। আমরা এসব আলোচনা সিরিয়াসলি নেই না। আমাদের সঙ্গে আলোচনায় আসা তিন রাজনৈতিক দলের এমন আন্তরিক সম্পর্ক, আপনারা যদি দেখতেন, অবাক হয়ে যেতেন। আমরা মনে করি না, হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা সত্যিকার উদ্বেগ আছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা এগুলো নিয়ে নিজেরা নিজেরা কথা বলি. আর ভাবি যে, আসলে ওনারা কী বলতে চান। খুশি থাকা সত্ত্বেও মাঝে মাঝে এ ধরনের দাবি করেন। আমরা এগুলো নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো– এরকম একটা অবস্থায় আছি।’’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy