টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সুনামগঞ্জের

2025-10-24T15:41:51+00:00
2025-10-24T15:41:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:৪১ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘোরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লিমিটেডের ১১ উচ্চপদস্ত কর্মকর্তা স্বপরিবারে সেঁজুতি ট্রাভেলসের বাসে রওনা দেন। বাসটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা। 

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। একই সময়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের একটি টিম। 

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy