প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ পিএম (ভিজিট : ১২৫)

X
টানা সাতদিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরলো দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। রোববার দুপুর দুইটা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রটির ১নম্বর ইউনিটটি চালু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। এর পূর্বে ১৯ আক্টোবর দিবাগত রাতে যান্ত্রিক ত্রুটির কারনে ১নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এছাড়া ১৬ অক্টোবর থেকে বন্ধ রয়েছে ৩য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে ২ নম্বর ইউনিটটি । যার ফলে ১৯ অক্টোবর ১ নম্বর ইউনিটটি বন্ধ হওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে পড়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। রোববার ১ নম্বর ইউনিটটি চালু হওয়ায় আংশিক উৎপাদনে ফিরলো তাপবিদ্যুৎ কেন্দ্রটি।
তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ইউনিটগুলো চালুর জন্য প্রস্ততকারক চিনা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। ৩ নম্বর ইউনিটটি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে। ফলে এই ইউনিটের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইউনিটটি চালু করতে তিন মাস সময় লাগতে পারে বলে তিনি জানান।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের উৎপাদন হচ্ছে ৫০ মেগওয়াট।
জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট করে ২৫০ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। কিন্তু কোনদিনে ৫২৫ মেগওয়াট বিদ্যুৎ একযোগে উৎপাদন হয়নি, ১২৫ মেগওয়াটের স্থলে ৬০-৭০ ও ২৭৫ মেগওয়াটের স্থলে ১৬০ থেকে ১৭৫ প্রযন্ত উৎপাদন হয়েছে। ফলে কাগুজিক ভাবে তাপ বিদ্যুতকেন্দ্রটি ৫২৫ মেগওয়াট হলেও কোনদিও ৫২৫ মেগওয়াট বিদ্যুৎ একযোগে উৎপাদন হয়নি।