ভূঞাপুরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ পিএম (ভিজিট : ২৫১)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ও সোমবার (২৬ ও ২৭ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার ইসরাত জাহান ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক কৃষাণী অংশ নেন।