জামায়াত নেতার মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মুশাররফ হোসেনের হাতে থাকা মাইক

2025-10-27T19:19:24+00:00
2025-10-27T19:19:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াত নেতার মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ২০২)
X

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মুশাররফ হোসেনের হাতে থাকা মাইক কেড়ে নিয়েছেন তারই দলের স্থানীয় নেতাকর্মীরা।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও সমাবেশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত কিছু কর্মী হঠাৎ করেই জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুশাররফ হোসেনের হাত থেকে মাইক কেড়ে নেন।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ আরও অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy