খুলনায় দুই বাড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা এলাকায় দুই বাড়িতে ফিল্মিস্টাইলে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে প্রথমে মহেশ্বরপাশা খুঠিরঘাট

2025-10-28T16:05:07+00:00
2025-10-28T16:31:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় দুই বাড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:০৫ পিএম  আপডেট: ২৮.১০.২০২৫ ৪:৩১ পিএম  (ভিজিট : ১০৩৫)
X

খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা এলাকায় দুই বাড়িতে ফিল্মিস্টাইলে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে প্রথমে মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় রড-সিমেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান ও পরে কুয়েট কর্মচারী মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারটি মোটর সাইকেলে মাথায় হেলমেট পরিহিত বেশ কিছু যুবক বাড়ির প্রধান ফটকের একটু সামনে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফটক দিয়ে মহসিন লিটুর রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই সময় লিটু ফজরের নামাজ আদায় করার জন্য পাশের মসজিদে থাকায় তিনি বেঁচে যান।

স্থানীয়রা জানান, গুলিতে মহসিনের রুমের জানালাই থাই ক্লাস ভেঙ্গে গেছে। ঘটনার সময় বাড়ির মালিক মহসিন ফজরের নামাজ পড়তে মসজিদে অবস্থান করছিলেন। তার রুমের পাশের রুমে ২ সন্তান ও স্ত্রী কামরুন নাহার ঘুমিয়ে ছিলেন। মহসিন শেখ কুয়েটের ডিজেস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ডাটা প্রসেসর।

দৌলতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মেহেদির বাড়িতেও ৯ রাউন্ড গুলি করা হয়। তদন্ত চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy