সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বয়স্ক ভাতা তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আটটি উপজেলায় বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে ভার্চুয়াল এর

2025-10-28T17:17:16+00:00
2025-10-28T17:17:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বয়স্ক ভাতা তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:১৭ পিএম   (ভিজিট : ৪৯)
X

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আটটি উপজেলায় বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ভার্চুয়াল এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় উপমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শারমিন এস মুর্শিদ।

উপজেলা সদর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সহকারী পরিচালক মহতাছিন মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বয়স্ক জনগোষ্ঠীর সঠিক তালিকা হালনাগাদ করা হলে প্রকৃত উপকারভোগীরা সরকারি ভাতার আওতায় আসতে পারবেন। এতে সামাজিক নিরাপত্তা বলয় আরও বিস্তৃত হবে এবং বঞ্চিত মানুষজন সরকারি সহায়তা সহজেই পাবেন।

তিনি আরও বলেন, সরকারের এ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy