চট্টগ্রামে মালবাহী ট্রাক-ট্রেন সংঘর্ষে নিরাপত্তা প্রহরী নিহত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হাই আলম (৫০) নামে এক নিরাপত্তা প্রহরী

2025-10-28T17:19:19+00:00
2025-10-28T17:19:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে মালবাহী ট্রাক-ট্রেন সংঘর্ষে নিরাপত্তা প্রহরী নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ৩৯)
X

চট্টগ্রাম নগরের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে শামসুল হাই আলম (৫০) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হওয়ার সময় একটি চালবাহী ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা শামসুল হাই আলম চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনার উল্টে যায়। এগুলো তোলার কোনো উদ্যোগ এখনও দেখা যাচ্ছে না।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রেল পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সাগরিকা রেলগেটে ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রেনের কনটেইনারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনায় কোনো রেলকর্মীর গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy