পোরশায় ট্রাক্টর চাপায় স্কুলছাত্রের মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় নিতপুর কাপালীর মোড়ে মাটি ভর্তি কাঁকড়া ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন

2025-10-28T17:23:10+00:00
2025-10-28T17:23:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় ট্রাক্টর চাপায় স্কুলছাত্রের মৃত্যু
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:২৩ পিএম   (ভিজিট : ৮৬)
X

নওগাঁর পোরশায় নিতপুর কাপালীর মোড়ে মাটি ভর্তি কাঁকড়া ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে। 

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম হাবিবুর রহমান হাবিব (৯)। হাবিব নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ও নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদ (চাক্কু) এর ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত স্কুল ছাত্র হাবিব দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এসময় স্থানীয় একটি ইট ভাঁটাগামী দ্রুত গতির মাটি ভর্তি কাঁকড়া  ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। পোরশা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy