শান্তিগঞ্জে ফলো-আপ কর্মশালা

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট ইরা'র সুনামগঞ্জ কর্তৃক বাস্তবায়িত মিউচুয়াল লার্নিং ফর ইমপ্রুভিং হেলথ এন্ড নিউট্রিশন

2025-10-28T17:45:54+00:00
2025-10-28T17:45:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে ফলো-আপ কর্মশালা
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৮৩)
X

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট ইরা'র সুনামগঞ্জ কর্তৃক বাস্তবায়িত মিউচুয়াল লার্নিং ফর ইমপ্রুভিং হেলথ এন্ড নিউট্রিশন সিনারিও প্রকল্পের দ্বিতীয় রাউন্ডের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট ইরার আয়োজনে, নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কোঅপারেশন (এনওআরইসি) অর্থায়নে, উপজেলা পরিষদের কনফারেন্স রুমে, উপজেলা ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু'র সভাপতিত্বে, ইরা'র সুনামগঞ্জের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসা মো. ফজলুল করিম'র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি'র বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।

সভায় আরও বক্তব্য দেন, ইরার নিউট্রিশন অফিসার লিমা আক্তার, ইরার মেডিকেল অফিসার ডা. সামিহা সুলতানা, ইরা'র নিউট্রিশন অফিসার সাবিহা, ইরা'র মেডিকেল অফিসার ডা. তানিয়া, সাতগাঁও জিবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ, গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের সভাপতি রুহিতা বেগম, সাতগাঁও জিবদাড়া উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের সভাপতি নাজিয়া আক্তার, সংবাদকর্মী আবু সাঈদ, শিমুলবাক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হান্নান মিয়া, সিএইচসিপি আজিজুর রহমান, স্বেচ্ছাসেবী সুহেনা আক্তার সহ প্রমূখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy