প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:৫৪ পিএম (ভিজিট : ১৬৯)

X
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গীতে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী মিলগেট এলাকা থেকে র্যালীটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বাটা গেট এলাকায় গিয়ে শেষ হয়।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রাজ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে সংক্ষিপ্ত সভায় নাজমুল হোসেন মন্ডল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা যুবদলের যেকোন পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত আছে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম কিরনের দিক নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ বাস্তবায়নে কাজ করে যাবে।