খুলনার দৌলতপুরে জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনার দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে

2025-10-28T18:18:34+00:00
2025-10-28T18:18:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার দৌলতপুরে জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:১৮ পিএম   (ভিজিট : ১৫৯)
X

খুলনার দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

সাজাপ্রাপ্তরা হলেন- ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। এছাড়া মামলায় খালাস পেয়েছেন কুটি এবং শামীম।

২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। পারভেজকে বাঁচাতে গেলে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় সুপর্না সাহাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পরে সুপর্না সাহাও মারা যান।

এ ঘটনায় পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদি হয়ে ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা ৯ জনের নামে চার্জশিট দেয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy