প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:২১ পিএম (ভিজিট : ৭০)

X
বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় কচুয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে বিজয় চত্বরের পাশে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত ও উপজেলা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
এদিন বিকাল ৪ টায় র্যালি বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে পথসভায় রুপ নেয়।
পথসভায় উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিকদার মসিউর রহমান মুক্তা।
এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, যুবনেতা শেখ সুজন, যুবনেতা লিয়ন শিকদার, শেখ রবিউল ইসলাম, ওবায়দুল ইসলাম, শাওন শেখ সহ যুবদলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।