জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করায় তরুণী গ্রেফতার

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও

2025-10-28T18:29:34+00:00
2025-10-28T18:29:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করায় তরুণী গ্রেফতার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:২৯ পিএম   (ভিজিট : ২৩২)
X

রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল। 

গ্রেফতার তরুনীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরী জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেয়। 

পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ।

এছাড়াও সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করাসহ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতো। এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশকে অবহিত করেন। ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও কৌশলে ফাইজা পালিয়ে যায়।

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে সোমবার সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে যে, সে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা গ্রহন করা হচ্ছে। তাকে আজ আদালতে চালান করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy