সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুষ্ঠু

2025-10-28T18:49:22+00:00
2025-10-28T18:49:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২৫৬)
X

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় ভবনে ভোটগ্রহণ করা হয়। এতে মোট  ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণ শেষে নির্বাচনী ফলাফলে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন। তারা হলেন, মোঃ শহিদুল হক ২৪২ ভোট পেয়ে ১ম  আদম নুর রহমান ২৩৭ ভোট পেয়ে ২য় আব্দুল মান্নান আকন্দ ২২০ ভোট পেয়ে ৩য় ও খাজা আহম্মেদ ২০৯ ভোট ৪র্থ হয়েছেন।
 
সাদুল্লাপুর উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর এ,কে,এম আজিজুল বারী নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, সরকারী নিয়মনীতি ও নির্দেশনা মোতাবেক স্থানীয় লোকজন, ভোটার ও প্রার্থীদের সার্বিক সহযোগিতায় কোন রকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত নির্বাচনে ৬৬৪ জন ভোটারের মধ্যে ৩৮৭ জন ভোটার স্বতঃস্ফুর্ত ভাবে তাদের ভোটধিকার প্রয়োগ করলেও ২৭৭ জন ভোটার ভোটদানে অনুপস্থিত থাকে। ফলে শতকরা ৫৮ দশমিক ২৮ শতাংশ ভোট কাস্টিং হয়। এছাড়া প্রদত্ত ভোটের ২টি ভোট বাতিল করেন নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ।

এদিকে নির্বাচন চলাকালীন সময় যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলামের  সার্বিক তত্বাবধানে ও বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক- কর্মচারীদের সহযোগিতায় বিধিসম্মত ভাবে ভোটগ্রহণ করা  হয়েছে।

এসময় প্রধান শিক্ষক সহিদুল ইসলাম শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপস্থিত ভোটার, প্রার্থী ও উৎসুক জনতার প্রতি উদাত্ত আহবান জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy