প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:২৩ পিএম (ভিজিট : ২৩০)

X
সিরাজগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চু (৮৬) মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি মারা যান।
আহমদ মোস্তফা খান বাচ্চু জেলার এনায়েতপুর গ্রামের মৃত আবু মুসার ছেলে এবং এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল মোস্তফা খান বাচ্চুকে কারাগারে আনা হয়। মঙ্গলবার সকালে অসুস্থ হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান। তার বিরুদ্ধে এনায়েতপুর থানার পুলিশ হত্যাসহ ৪টি মামলা আসামি ছিলেন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শিমুল তালুকদার বলেন, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা গেছেন।