বাতিল হচ্ছে ১২৮ ভুয়া ‘জুলাই যোদ্ধার’ গেজেট

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা না রেখেও ‘জুলাই যোদ্ধার’ তালিকায় ঢুকে পড়া ১২৮ জনকে চিহ্নিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি

2025-10-29T13:57:35+00:00
2025-10-29T18:12:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাতিল হচ্ছে ১২৮ ভুয়া ‘জুলাই যোদ্ধার’ গেজেট
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১:৫৭ পিএম  আপডেট: ২৯.১০.২০২৫ ৬:১২ পিএম  (ভিজিট : ২৩৫)
X

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা না রেখেও ‘জুলাই যোদ্ধার’ তালিকায় ঢুকে পড়া ১২৮ জনকে চিহ্নিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি সপ্তাহেই তাদের নামে জারি হওয়া গেজেট বাতিলের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের  প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জনসহ সর্বমোট ১২৮জনের গেজেট বাতিল করেছে।

এর আগে জুলাই আন্দোলনে হতাহত ১৪ হাজার ৬৩৬ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কয়েক ধাপে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। কিন্তু প্রথম তালিকা প্রকাশের পরই এ নিয়ে বিতর্ক শুরু হয়। আন্দোলনে সম্পৃক্ত না হয়েও অনেকে যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন বলে অভিযোগ তোলেন জুলাইয়ে সক্রিয় ভূমিকা পালনকারীরা। ভুয়া জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনও হয়েছে। 

কোন বিভাগে ‘ভুয়া জুলাই যোদ্ধা’ কারা?
ময়মনসিংহ বিভাগে চিহ্নিত ২১ জন হলেন নেত্রকোনা জেলার সৈয়দ তরিকুল ইসলাম ((৮০), মোহাম্মদ নুরুল আমিন (৮৮), তানভীর আহমেদ (১২১), আছিয়া খাতুন (১২৩), রুহুল আমিন (১২৭), মো. আমি হাসান রুপম (১২৯), মোহাম্মদ আকিব তালুকদার (১৪৬), মো. সুজন মিয়া (১৫৫), মো. ইমন শাহারিয়া (১৬৫), আশরাফুল ইসলাম জাসাম (১৭২), মুশফিকুর রহমান (১৯৭), মো. সজিব (১৯৮), সোহাগ মিয়া (১৯৯), রুবেল মিয়া (৩৬২), মোহাম্মদ জসিম উদ্দিন (৩৬৩), রাব্বি হাসান শ্রীনি (৫৬৫), মোহাম্মদ আজহারুল ইসলাম (৫৬৬), মো. আবু ফরিদ আহামেদ (৫৬৭), আফরিনা জান্নাত (৫৭০) ও মাজহারুল ইসলাম (৬৪৮)।

ঢাকা বিভাগে ভুয়া যোদ্ধা চিহ্নিত হয়েছেন সাতজন। একাধিকবার গেজেট জারি হয়েছে সাতজনের নামে। দুবার গেজেট জারি হয়েছে আটজনের নামে। তারা হলেন রাসেল (৬৭০), খন্দকার রাজ (১০৬৩), রাফিউল নাঈম (১১৬১), রাশেদুল ইসলাম অনিক (১১৬৩), আব্দুল্লাহ আল রাহাত (১১৬৬), মো. মঞ্জমুল আলম জিসান (১৯৩২), মো. সাইফুল ইসলাম শুভ (২৬৮২), মুহাম্মাদ রিয়াজুল হাসান (২৮৩৮), বেলায়াত হোসেন শাহীন (২৮৩৯), মুজবর মৃধা (৩৯৬৪), জিহাদ (৩৪১৩), মো. রফিকুল সরদার (৭৩৩), মো. মাসুদুর রহমান (৬৪৫), মোছা রুমি (৩৪৩১) ও মো. রিয়াজ শরীফ (১৩৮২)।

চট্টগ্রাম বিভাগ থেকে চিহ্নিত ৩৫ জন হলেন চট্টগ্রাম জেলার মো. সাগর (৩২৮), আবদুল্লাহ আল নোমান (৪৬৯), নাইম উদ্দীন শাঈদ (৪৯২), মোহা. শরিফুল ইসলাম (৫১৫), শাহাদাত ইকবাজ তাহনি (৫২১), তাহমিনা ইকরার তারকি (৫২২), মাহাবী তাজওয়ার (৫৩৪), জসিম উদ্দিন (৫৪২), মো. আতিকুল ইসলাম (৫৫২), মো. ইয়াছিন (৫৬০), আরফাতুল ইসলাম (৫৯৫), মোহা. ফরহাদ আলম (৬০১), মোদাসাদ সাহাদ কবির এমরান (৬০৩), মুনজামিরুল হক চৌধুরী মামুর (৬১৬), পঠন চন্দ্রনাথ (৬২২), মিশকাত আলম রিয়াদ (৬৭৫), মো. এমরান (৭৯৭), মোহাম্মদ সাগর (৭৬৮), নুরুল্লাহ (৭৮৯), মোহাম্মদ রাফি (৭৯৯), ফয়সাল মোহাম্মদ শিয়াস (৮০২), মোছা. ইছনিয়া আকতার (৮২৪), মো মাঈনুদ্দীন (৮২৫), সাইমন (৯৭৩), মো. আরিফ (১৯৭৬), রাসেল (১৯৮৬) রমজান আলী (৯৮৭), মাহিম চৌধুরী (৯৯৯) ও রিফাত বিন আল (১৯৯৯)।

গেজেট বাতিল করা রাজশাহী বিভাগের ১৩ জন হলেন, পাবনা জেলার মোঃ সোহেল রানা, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৯৭, বগুড়া জেলার মোঃ সজিব আহমেদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৮৪, রশিদা , শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৮৯, নিরব কুমার দাস , শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৪৭, রাজশাহী জেলার মোঃ মেহেদী হাসান অমি, শ্রেণী -গ, গেজেট নাম্বার - ৭৬০, মোঃ নাঈম উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৮০, মোঃ সাইফুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৯৬, মেহেদী হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৭৮৯, পলাশ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮০৩, মোঃ জাহিদ হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৩৪, সিরাজগঞ্জ জেলার শ্রী দিপ্ত কুমার, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৬২, মোঃ আলামিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৬৪,  মোঃ মহিউদ্দিন সরকার, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৮৭৭ ।

গেজেট বাতিল করা খুলনা বিভাগের ৯ জন হলেন- কুষ্টিয়া জেলার মোঃ বদিউজ্জামান বাবুল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৮১, মোঃ ইয়াছিন আহমেদ পাভেল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৯৮, মোঃ জিয়াউল মালিক, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০৬, মাহাবুল হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১২১৩, মোঃ জুয়েল আক্তার জয়, শ্রেণী -ক , গেজেট নাম্বার -৫০৫, খুলনা জেলার মোঃ মিনারুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০১, মোঃ সোহেল, শ্রেণী -খ, গেজেট নাম্বার -৫০৮, মোঃ মিন্টু হাওরাদার, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০৮, খালিদ শামস প্রান্ত, শ্রেণী -গ,৫০৯ ।

গেজেট বাতিল করা রংপুর বিভাগের ৩ জন হলেন- দিনাজপুর জেলার মোঃ সুমন হোসেন, শ্রেণী -খ, গেজেট নাম্বার -৭৪৫, লালমনিরহাট জেলার মোঃ রাসিফুল ইসলাম প্রধান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১২৯৫, ঠাকুরগাঁও জেলার সুমন , শ্রেণী -গ , গেজেট নাম্বার -৩৮৮ ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy