সিরাজগঞ্জে রাস্তায় পড়ে ছিল যুবকের ক্ষতবিক্ষত লাশ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিরাজুল মণ্ডল নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি

2025-10-29T16:42:26+00:00
2025-10-29T16:42:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে রাস্তায় পড়ে ছিল যুবকের ক্ষতবিক্ষত লাশ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৪:৪২ পিএম   (ভিজিট : ৫৭)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিরাজুল মণ্ডল নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চরেকৈজুরি এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল মণ্ডল (২৫) উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।

নিহত সিরাজুল মণ্ডলের ভাই আজিজুল বলেন, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে এসেছে। মঙ্গলবার সন্ধ্যার পর সিরাজুলকে কেউ একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত বাড়িতে আর ফেরেনি।

তিনি আরও বলেন, আজ সকালে স্থানীয় মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ওপর সিরাজুলের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy