সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

“কৃষিই সমৃদ্ধি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

2025-10-29T17:15:10+00:00
2025-10-29T17:15:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:১৫ পিএম   (ভিজিট : ১৪৪)
X

“কৃষিই সমৃদ্ধি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

চলতি অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী  বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সুফলভোগী প্রান্তিক কৃষকরাও উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সাপাহার উপজেলার ৭ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ১ বিঘা জমি চাষের জন্য সার ও বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy