পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই

2025-10-29T17:20:39+00:00
2025-10-29T17:20:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:২০ পিএম   (ভিজিট : ৭৮)
X

নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। 

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। 

এসময় সহকারি কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে ইউএনও রাকিবুল ইসলাম ২৮ অক্টোবর কাঁকড়া ট্রাক্টরের চাকার নিচে পড়ে নিহত স্কুল ছাত্র হাবিবুর রহমানের গোপিনাতপুরের বাড়িতে যান এবং তার বাবা-মার সাথে দেখা করে সমবেদনা জানান। 

এছাড়াও তিনি নিতপুর কপালীর মোড় জানযটমুক্ত রাখার জন্য অভিযান পরিচালনা করেন। এসময় তিনি উপজেলা মেইন রাস্তার মোড় গুলি যানজটমুক্ত রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy