প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:২৯ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৫:৩৩ পিএম (ভিজিট : ১০৯)

X
ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীর নামে তার গ্রামের বাড়ির সড়কের নামকরণ করা হয়েছে। মাহেরীন চৌধুরীর স্মৃতিতে চিরস্মরণীয় করে রাখতে এ নামকরণ করা হয়।
নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী ইউনিয়নের চৌধুরী পাড়ায় তার গ্রামের বাড়ির সড়কে এ নাম ফলক দেখা যায়।
স্থানীয় ও পৌরসভা সূত্রে জানা যায়, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। পরে তাকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
এতে এলাকাবাসী তাকে স্মরণীয় করে রাখতে তার বাড়ির সামনের সড়কটি তার নামে নামকরণ করার দাবি জানায়। পরে পৌরসভা কর্তৃপক্ষ নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর বাড়ির সামনে থেকে আহাদ আলী চৌধুরীর বাড়ি পর্যন্ত ১ দশমিক ৮ কিলোমিটার সড়কের নামকরণ করেছে ‘মাহেরীন চৌধুরী সড়ক’।
স্থানীয়রা জানায়, এলাকার মধ্যে নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরী আলো ছড়িয়েছেন। তিনি নিজ অর্থে অনেক শিশুকে পড়ালেখা করিয়েছেন। শিক্ষিকা মাহেরীন চৌধুরী এলাকার গর্ব।