চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যা মামলায় গ্রেফতার ৮

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায়

2025-10-29T17:41:13+00:00
2025-10-29T17:41:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যা মামলায় গ্রেফতার ৮
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৪১ পিএম   (ভিজিট : ৫৮)
X

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। 

গত রাতে নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

এ ঘটনায় এজাহারভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, আমজিদুল ইসলাম সাজু, মোহাম্মদ আরাফাত, মো.ওসমান ও দিদারুল আলম চৌধুরী রাসেল।

এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত ১টার দিকে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হয়।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, সাজ্জাদ হত্যা মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy