চেকপোস্টে তল্লাশির সময় গ্রেফতার নারী মাদক ব্যবসায়ী

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল ফেন্সিডিলসহ যুথি (২২) ও রবিউল

2025-10-29T17:49:48+00:00
2025-10-29T17:49:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চেকপোস্টে তল্লাশির সময় গ্রেফতার নারী মাদক ব্যবসায়ী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৪০৩)
X

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল ফেন্সিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

আজ ভোরে হাজীগঞ্জ সদর এলাকায় চেকপোস্ট পরিচালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সহ থানার কর্মকর্তারা।

গ্রেপ্তার যুথি (২২) নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমান এর মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে। সে নিজেকে একজন ড্যান্সার ও তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানান। ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসছেন সেজন্য এগুলো সাথে এনেছেন।

অপর ব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজলো গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। সে যুথির বন্ধু। এ বিষয়ে হাজীগঞ্জ থানার এস.আই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোরে হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও ফেন্সিডিল পাওয়া যায়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy