সতীনের সাথে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সতীনের সাথে ঝগড়া করে অপর সতীনের বিষাক্ত বড়ি খেয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে বুধবার

2025-10-29T18:18:40+00:00
2025-10-29T18:18:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সতীনের সাথে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:১৮ পিএম   (ভিজিট : ২২১)
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সতীনের সাথে ঝগড়া করে অপর সতীনের বিষাক্ত বড়ি খেয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে। নিহত হাসনারা বেগম (৩০) ওই গ্রামের নাসুর পুত্র জসিমউদ্দিনের প্রথম স্ত্রী।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই গৃহবধূ বিষাক্ত বড়ি খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে আনা হয়। এখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এলাকাবাসী জানায়, জসিমের দুই স্ত্রীর মধ্যে বনিবনা ছিলনা। প্রায় সময়ই ঝগড়াঝাটি হতো। পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে প্রথম স্ত্রী হাসনারা বিষাক্ত বড়ি খেয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো. সাইফুদ্দিন জানান, আমি বিষয়টি পরষ্পর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy